1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের আটটি ফুটবল দলের অংশ গ্রহনে ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের বিশ্বনাথেরগাঁও গ্রামে পুষ্প সৌরভ স্পোটিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশের সমন্বয়ক কমিটির আয়োজনে ওই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী খেলায় টুর্ণামেন্টের ২য় আসরের চ্যাম্পিয়ন দশঘর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশের বেলাল মির্জা। ৩য় আসরে এসে দশঘর ইউনিয়নের কাছে টুর্ণামেন্টের ২য় আসরের উদ্বোধনী খেলায় পরাজিত হওয়ার মধুর প্রতিশোধও এবার যেনো নিল খাজাঞ্চী ইউনিয়ন।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী। উদ্বোধক হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এ্যাসিস্ট্যান্ট মিডিয়া এডভাইজার জামির হোসাইনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ, মোহাম্মদ আলী লিটন ও জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। 

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল, তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল মিয়া, দেলওয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিটন আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews