1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর
শিরোনাম
নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক

বিশ্বনাথে ২য় বিএফসি ফুটবল টুর্নামেন্টে এফসি বার্সা আশুগঞ্জ চ্যাম্পিয়ন

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩০২ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথের মেগা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসরের পর্দা নামলো আজ। উপজেলার পুর্ব কারিকোনা মাঠে ৩টি মোটরসাইকেল পুরস্কার দিয়ে বিশ্বনাথে প্রথমবার আয়োজিত বিএফসি স্পোর্টিং ক্লাবের ২য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সফল সমাপ্তি হয়েছে।

শুক্রবার ৮ই মার্চ বিকেলে উক্ত খেলায় এফসি বার্সা আশুগঞ্জ ১-০ গোলের ব্যবধানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দন্ডপানিপুর কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মোহাব্বত আলী জাহান, হিরামন সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল হক মেম্বার, কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ মিয়া, আব্দুল মতিন।

টুর্নামেন্টের সভাপতি আলমগীর হোসেনের পরিবর্তে ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশন এর সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ কে এম তুহেম এর পরিচালনায় ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এদিন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।

এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বিএফসির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, উপদেষ্টা খলিল মিয়া, সাইদুল ইসলাম, শিপন তালুকদার, খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ কে’ র সভাপতি ফখরুল আহমদ। খাজাঞ্চি ফুটবল এসোসিয়েশন সভাপতি হেলাল মিয়া, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন সভাপতি নজির আহমেদ।
কারিকোনা সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

খেলায় আরো উপস্থিত ছিলেন বিএফসি স্পোর্টিং ক্লাবের সকল দায়িত্বশীল বৃন্দ।
প্রথম পুরুষ্কারের ২ টি মোটরসাইকেল প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়া ও আব্দুল গফ্ফার, ২য় পুরুষ্কারের মোটরসাইকেল প্রদান করেন স্বপন শিকদার।
এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার দেন যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মোবাইল গার্ডেনের প্রোপাইটর জুয়েল আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews