ফারুক আহমদ,বিশ্বনাথ থেকেঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে রোববার (২৯ মে) দুপুরে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গূরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় এসে শেষ হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম জুনেদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক, আলম খান, আক্তার আহমদ, সদস্য আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদল সদস্য জাকির হোসেন ইমন, শাহ টিপু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলী।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল কাদির মিলন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদল নেতা এমদাদ আহমদ, আশরাফুল ইসলাম রহমত, কাওছার আহমদ, ছামির আলী, তাজুল ইসলাম, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি খছরুজ্জমান খছরু, দেওকলস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সৌরভ, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেব আহমদ, ছাত্রনেতা আব্দুল্লাহ-আল মামুন, বিলাল আহমদ, আব্দুস সামাদ নাজু, ইমন আলী মামুন, মোঃ আলমগীর, সুমন মিয়া, আলী আহমদ, জুনেদ আহমদ, নোমান আহমদ, তারেক আহমদ, মোহাম্মদ আলী, লাভলু মিয়া, ওয়াহিদুর তামিম, এরিক আহমদ, ইসলাম উদ্দিন, আবিদ হাসান লাভলু, হেলাল উদ্দিন, সালেহ আহমদ, পারভেজ মিয়া, নূরুল আমিন, রনি, মঈনুল হক, রুবেল, রাহিম আহমদ, ইমরান, হাসান আলী, রুমন আহমদ, শাফিন আহমদ, তানভির, তুহিন, জাবির, জাকির, রাসেল, এহসান, আকবর, এনাম, সুহেল, মাছুম, শাহ আলম, হৃদয়, শাকিল, শাওন, শাওন-২, ওলিউর, রাহাত, মাহিদ, রবিউল, মজনু, অজুদ, সায়েক, মুহিন, লিটন, সাদিক, ফয়ছল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।