1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম
শিরোনাম
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু

বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ Time View



ইলিয়াস আলীকে পেছনে ফেলে নয়, সামনে রেখে এগিয়েছি।

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে বিশ্বনাথ ওসমানীনগরের চিহ্নিত উন্নয়ন সমস্যা সমাধান করব। বিশ্বনাথ ওসমানীনগরের সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। ২০১২ সালে ১৭ এপ্রিল জননেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাকে আপনাদের অভিভাবক হিসেবে বিশ্বনাথ ওসমানীনগরের জনগণের পাশে থাকার দায়িত্ব দিয়েছিলেন। আপনাদের আস্থাভাজন প্রিয় নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে অক্ষত ফেরত পেতে আন্দোলন করতে গিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মী নিহত হন, তাদের আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি। আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন। আপনাদের অপূরণীয় সমস্যায় হামলা মামলায় আমি আপনাদের পাশে এসে দাড়িয়েছি। সেই থেকে ভাই, বোন, সন্তান, অভিভাবক হিসেবে আমি আপনাদের পাশে এবং আপনারা আমার পাশে রয়েছেন। আপনাদের কষ্টে আমি কষ্ট পাই, আমার কষ্টে আপনারা কষ্ট পান বিধায় আমি আপনাদের আমার পরিবারের অংশ মনে করি। এই আসনে আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলীর হাত ধরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। ইলিয়াস আলীকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইনি বরং তাকে সামনে রেখে এগিয়েছি। ধানের শীষ প্রতীকে আপনাদের পূর্ণ সমর্থন ও ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তার অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার প্রতিজ্ঞা করেছি। ১২ ফেব্রুয়ারী সেই সুযোগ আপনার ভোট দানের মাধ্যমে কাজে লাগিয়ে উন্নয়নের অংশীদার হতে সর্বাত্মক প্রস্তুতি নিবেন এমন বক্তব্য রাখেন বিশ্বনাথে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিশ্বনাথ পৌর শহরে বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় সিলেট ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এসময় তিনি আরো বলেন, বিশ্বনাথের বাসিয়া নদীর দীর্ঘদিনের সমস্যা, চিকিৎসা সেবায় পিছিয়ে পড়া জনপদ, বেকারত্ব দূরীকরণ, ও রাস্তা ঘাট নির্মাণ সমস্যা গুলো আমি চিহ্নিত করেছি। বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়ার নেতৃত্বে এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ১২ ফেব্রুয়ারী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে নেতাকর্মীদের ভোট দানের আহবান জানান তিনি। এছাড়া বিগত দিনে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির যেসকল ত্যাগী নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের নির্বাচনী শেষ জনসভায় নিখোঁজ ইলিয়াস আলীর ভাই আসকির আলী, ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবিব শারার, জেলা, কেন্দ্রীয় সহ প্রবাসী নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নির্বাচনী জনসভায় বিশ্বনাথ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, আল ইসলাহ দলের নেতাকর্মী প্রবাস থেকে আগত শতাধিক ও উপজেলার হাজার হাজার দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সন্ধ্যার পূর্বমুহূর্তে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা নির্বাচনী প্রচারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews