এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৯ এপ্রিল শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির নেত্রী জান্নাতি বেগম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক হারুন-অর-রশিদ, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, গনমাধ্যমের কর্মী, জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।