জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬নং নাগদাহ ওয়ার্ডে কর্মী সভা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন, যুগ্ম আহবায়ক ওবাইদুল হক, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মুক্তা,ইউনিয়ন শাখার সদস্য সচিব মোকছেদুল হক, সাদেকুর রহমান, মাসুদ রানা, প্রমুখ।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জাইদুল হক কে সভাপতি ও নাজমুল হক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।