এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২০.০৩.২০২৫ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবারের মতো ৬০০ দোকানদারের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ফুলবাড়ী বণিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ফুলবাড়ী বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় ও ফুলবাড়ী বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ,মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যান এমদাদুল হক,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন,সরকার ,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইসরাইল হোসেনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বণিক সমিতির নতুন কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামনে আরো ভালো কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী মোঃ ওবায়দুল্লাহ। ইফতার মাহফিল শেষে মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যানের পক্ষ থেকে বণিক সমিতি কর্তৃপক্ষকে একটি আলমারি প্রদান করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।