1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

নড়াইলে রকেটের মাধ্যমে চাকুরিজীবীর বেতনের খোয়া যাওয়া ২২ হাজার টাকা ২ ঘণ্টায় উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৯৭ Time View

মির্জা মাহমুদ রন্টু, নড়াইল : রকেটের মাধ্যমে এক চাকুরিজীবীর বেতনের টাকা খোয়া যাওয়ার পর, তা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে টাকার প্রকৃত মালিক নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি ব্যাটারি কোম্পানির টেকনেশিয়ান নাজমুল হকের কাছে এ টাকা তুলে দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নাসির উদ্দিন, এএসআই কামালসহ পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, চাকুরিজীবী নাজমুলের বেতনের টাকা তার কোম্পানি থেকে প্রতিমাসে রকেটের মাধ্যমে দেয়া হয়। কিন্তু, সেপ্টেম্বর মাসের বেতনের ২২হাজার টাকা কোম্পানি থেকে ছাড়া হলেও প্রতারকচক্র সেই টাকা অপকৌশলে তাদের রকেট অ্যাকাউন্টে হাতিয়ে নেয়। নাজমুল বিষয়টি নারায়নগঞ্জ পুলিশকে জানায়।

পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দেখতে পায় এই টাকা প্রথমে ময়মনসিংহে, পরবর্তীতে গাজীপুরে এবং প্রতারকচক্রের হাত ঘুরে সবশেষে নড়াইলের লোহাগড়ায় পাঠানো হয়েছে।
এরপর নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম-বার) নির্দেশে মাঠে নামে ডিবি পুলিশ। মাত্র দুই ঘণ্টার অভিযানে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কলেজপাড়া এলাকা থেকে করিম খলিফা (২৫) নামে একজনকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে সেই ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। করিমের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা এলাকায়। করিম পেশায় নির্মাণ শ্রমিক।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, করিম সরাসরি প্রতারকচক্রের সঙ্গে জড়িত নয়। তার দুলাভাই প্রতারকচক্রের অন্যতম সদস্য। করিমের দুলাভাই অপকৌশলে তার (করিম) রকেট অ্যাকাউন্টে ২২ হাজার টাকা পাঠিয়ে দেয়। এই প্রতারকচক্রকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টাকা পেয়ে নাজমুল হক বলেন, নড়াইলের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিকতায় আমি খোয়া যাওয়া ২২ হাজার টাকা ফেরত পেয়েছি। কষ্টার্জিত এই টাকায় আমার সংসার চলে। টাকা ফেরত পেয়ে যেন ‘সোনার হরিণ’ হাতে পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews