1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু
শিরোনাম
লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ

নদীতে বেরিয়ে পড়েছে জালালাবাদ গ্যাসের পাইপ

  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৪৭ Time View
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুরস্থ দক্ষিণ পার্শ্বে নদীর তলদেশে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ বেরিয়ে পড়েছে। পাইপগুলো বেরিয়ে পড়ায় এনিয়ে স্থানীয় জনমনে বিরাজ করছে আতংক। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটার আশংকায় রয়েছেন স্থানীয়রা।
সিলেট হইতে ছাতক পর্যন্ত গ্যাস লাইন সংযোগের যে পাইপ মাটির ভিতর দিয়ে টেনে নেওয়া হয়েছে সেটির একটি অংশ বিশ্বনাথ থানার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড় পুরের দক্ষিণে নদীতে অবস্থিত।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের দক্ষিণ দিকে নদীর মধ্যে পাইপটি বেরিয়ে পড়ায় খুবই বিপজ্জনক অবস্থায় লাইনটি রয়েছে। এ বিষয়ে স্থানীয় গ্রামের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী আহমেদ সেলিম যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালে একটি বার্তা প্রেরণ করলে বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত হন। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা অবলোকন করেছেন আমাদের বিশ্বনাথ প্রতিনিধি।
সিলেট হতে ছাতকগামী জালালাবাদ গ্যাসের দুটি লাইন খাজাঞ্চি নদীর উপর দিয়ে টেনে নেওয়া হয়েছে। নদীর তলদেশ দিয়ে লাইনগুলো টানা হলেও বিগত বছর নদী খনন করায় উক্ত স্থানে পাইপগুলো পানির আধহাত নিচে বেরিয়ে পড়েছে। শীত মৌসুমে নদীর পানি শুকিয়ে তলানিতে থাকায় পাইপের উপর দিয়ে মানুষজন এপার ওপার যাতায়াত করতে দেখা গেছে। এছাড়া স্থানীয় বাসিন্দারা গরু মহিষ নিয়ে আছেন বিপাকে। নদীর অল্প পানিতে গোমহিষ গোসলে কঠিন সতর্কতা অবলম্বন করেও অনেকের গরু পাইপে ধাক্কা খেয়ে জখমী হচ্ছে বারংবার। এছাড়া স্থানীয় ছোট ছোট নৌকা চলাচলের ক্ষেত্রে যে কোন সময় বড় রকমের দূর্ঘটনায় পড়তে পারে বলে ঝুঁকি তো রয়েছেই। এছাড়া পাইপে মরিচা পড়ে পাইপগুলো লিকেজ হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ও রয়েছে সম্ভাবনা।
এব্যাপারে পাহাড় পুরের একাধিক ব্যক্তির সাথে আমাদের প্রতিনিধির কথা হয়েছে। তাদের সকলেই জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী উত্থাপন করেছেন যাতে রাষ্ট্রীয় সম্পদ ও স্থানীয় জনগণের জানমাল রক্ষার তাগিদে এ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন যথাশীঘ্রই। তা না হলে দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন অনেকেই।
এব্যাপারে স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি আমির আলীর সাথে কথা হলে তিনি ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews