1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১
শিরোনাম
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

দূর্গাপূজোয় নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সম্মানে মাশরাফীর সৌজন্য উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মির্জা মাহমুদ হোসাইন রন্টু,নড়াইল: দূর্গোৎসব,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ও বাঙালির অন্যতম সামাজিক উৎসব। বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী মহামায়া দূর্গা দেবীর আগমনে সারাদেশের মতো নড়াইল জেলার ভক্তদের মনে উৎসবের আমেজ বিরাজমান। আর এই উৎসবের আয়োজনে সামিল হতে এবারের পুজোয় নির্বাচনী এলাকার পুরোহিত,ঢাকি,সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সম্মানে সৌজন্য উপহার পাঠিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এবিষয়ে জানতে চাইলে নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু বলেন, “দেশের একজন বড় তারকা আমাদের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। ওনার একটা বিষয় লক্ষ্য করছি,নড়াইলের উন্নয়ন আর ক্রিকেট নিয়ে সারাদিন ব্যস্ত থাকার মাঝেও তিনি ছোট-বড় সবার খবর রাখেন। তাঁর এই সৌজন্য উপহার আমাদের এবারের পুজোকে স্মরণীয় করে রাখবে।
মাশরাফী বিন মোর্ত্তজাকে অসাম্প্রদায়িক ও সুন্দর মনের মানুষ আখ্যা দিয়ে নড়াইল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজা সাহা সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি কৃতজ্ঞতা জানান।
সৌজন্য উপহার গ্রহণ করে একজন পুরোহিত জানান,আমরা শুনেছি এমপি মহোদয়ের আদরের দুই সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত।এর মাঝেও আমাদের মানবিক সাংসদ মাশরাফী আমাদের কথা ভুলে যাননি।একজন সংসদ সদস্য পুজোর সময় পুরোহিতদের সম্মানে উপহার পাঠান,জীবনে এটা এই প্রথম দেখলাম!এসময় তিনি সকল পুরোহিতদের পক্ষ থেকে মাশরাফীকে ধন্যবাদ জানান।
নড়াইল সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু এই উপহারকে অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতির উপহার আখ্যা দিয়ে এমপি মাশরাফীকে ধন্যবাদ জানান।
সদর উপজেলার উপহার বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে লোহাগড়া উপজেলার উপহার সামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,এবছর নড়াইল-২ আসনে সর্বমোট ৩০২ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে,যার মধ্যে লোহাগড়া উপজেলায় ১৫৩ টি ও সদর উপজেলায় ১৪৯ টি। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নড়াইলের সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান এই ধর্মীয় উৎসব পালন করছেন বলে জানা গেছে।

মাশরাফী বিন মোর্ত্তজার ছোট্ট দুই সন্তান হুমায়রা ও সাহেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন আছে। এজন্য সাংসদ মাশরাফী ঢাকায় অবস্থান করছেন।উপহার সামগ্রী বিতরণকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়,মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর সন্তানদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews