দেখা পাবার অপেক্ষাতে কাটে সারাবেলা
দিনমান কাটাই থেকে একেলা, নিরালা।।
মনের যতো দু:খ ব্যথা বলবো একান্তে
হতাশ হয়ে ফিরি নীড়ে দিনান্তে
লজ্জা শরম বিসর্জি আছি ধরে পালা।।
আজ নয় কাল, কাল নয় পরশু
যাক জীবন হই যদি বলির পশু
আশার আশে অবশেষে পরতে যদি পারি মালা।।
বন্ধু বিনা কেবা আছে সদা রহমত যেজন যাচে
তারে ভুলে অন্যের কাছে দিন কাটাই হয়ে বেভুলা।।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।