1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

ঝালকাঠিতে আলোর জাগরণীর পক্ষে ন্যায্য মূল্যের বাজার

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৫৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

অসহায় গরীব দুস্থ ও ছিন্নমূলের মানুষের কথা চিন্তা করে ঝালকাঠির রাজাপুরে প্রথম রমজান থেকে মাসব্যাপী ন্যায্য মূল্যের বাজার দিলেন আলোর জাগরণী একতা পরিষদ। এছাড়াও দুই শতাধিক পথচারীর মানুষের মাঝে বিতরণ করেছে ইফতার প্যাকেট ও ইদ ফুড প্যাক।

সংগঠনের সদস্যরা বাজার থেকে চিনি, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, ডিম, নুডলস, চাল, ডাল, তেল, তরমুজ ও মালটা ক্রয় করে মানুষের মাঝে কম দামে বিক্রি করেন। উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি বাজারে প্রথম রোজায় শুরু করে এ মাসব্যাপী বাজার চলবে ৩০ রোজা পর্যন্ত।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও ইদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ছোলা বুট, খেজুর, মুড়ি, চিড়া, ট্যাং, সেমাই, দুধ, নুডুস।

এতে সংগঠনের সভাপতি আল আলিম আকন, সহ সভাপতি মারুফ বিল্লাহ, মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সিফাত উল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর অর্থ সম্পাদক রায়হান সজিবসহ সংগঠনের আরও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিফাত উল্লাহ বলেন, আমরা প্রতিবছর এরকম নানা স্বেচ্ছাসেবামূলক আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছরেও ছিন্নমূল পথচারীদের জন্য ইফতার বিতরণ করেছি। এছাড়াও প্রায় দুই শতাধিক অসহায় পরিবারকে ইফতার ও ইদ ফুড প্যাক বিতরণ এবং মাসব্যাপী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে হাজারের বেশি পরিবারের কাছে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিতে পেরেছি। 

সংগঠনের সভাপতি আল আলিম আকন বলেন, করোনা পরবর্তী সারা বিশ্বে অর্থনৈতিক এক ভয়াবহ সংকট নেমে এসেছে যা ওভার কাম করতে বিশ্বের মোড়ল দেশগুলো হিমশিম খাচ্ছে আমাদের দেশের অবস্থাও এর বাহিরে নয়। অন্যদিকে আমাদের দেশের জিডিপি ক্রমশ বেড়েই চলেছে কিন্তু অসহায় মানুষের সংখ্যা কমছে না। এখনো না খেয়ে ঘুমিয়ে যায় অনেক অনাহারি মানুষ। তাই আমরা বিগত পাঁচ বছর যাবৎ মানবতার সেবায় কাজ করে আসছি। আমরা এখানে সবাই তরুণ তাই আমরা নিজেরাই সব করে থাকি।

তিনি আরও বলেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় উচু নিচু ভেদাভেদ ভুলে আমরা মানুষ এই পরিচয়কে ধারণ করে সবাই মিলেমিশে যদি সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করি তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই এক ভ্রাতৃত্বপূর্ন সমাজ প্রতিষ্ঠা করতে পারব। তাই আমরা দল মত নির্বিশেষে যারা মানবতার কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়ে একটি মডেল সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।

আলোর জাগরণী একতা পরিষদের সদস্যরা এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে ধারানোর আহবান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews