1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

জনপ্রিয় ইউপি সদস্য থেকে বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছালমা বেগম

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের প্রত্যন্ত অঞ্চল বড়ইয়া ইউনিয়নের মেয়ে ছালমা বেগম। বিশখালির ভাঙ্গল পারে বেড়ে ওঠা ছালমার স্বামীর বাড়িও একই গ্রামে। হত দরিদ্র ঘরে জন্ম নেয়া ছালমা বেগমের লেখাপড়ার দৌড় তেমন না হলেও গানের প্রতি ভালোবাসা শত দারিদ্রতাও কমাতে পারেনি। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না ছালমার। ছোটবেলা থেকেই গুনগুন করে গাওয়া গানের সঙ্গে বেড়ে ওঠা তার। মানবিক গুনাবলির জন্য হয়েছেন ইউপি সদস্য। সে এখন বাউল ছালমা হিসেবে পরিচিত। আর সেই শক্তি দিয়েই গত ১১ ডিসেম্বর ২০২৩ এর অডিশনে সে পল্লীগীতির তালিকাভুক্ত শিল্পী হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের। 

উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এক দরিদ্র কৃষক ইয়াকুব আলী মেয়ে এবং ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক আলমগীর শরিফের স্ত্রী এবং ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য। সালমা বেগম ইউপি সদস্য হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয়। পরিশ্রমী বাবার সঙ্গে কাজ করতে গিয়ে ছোটবেলায় মাটি কাটা, ফসলি জমিতে কাজ করা, গাছে ওঠা, মাছ ধরা, নৌকা চালানোসহ গ্রামীণ জীবনে একটু সুখের আশায় অনেক পরিশ্রম করেছেন তিনি। মানব সেবায় তার প্রতিনিয়ত ছুটে চলাই এই জনপ্রিয়তার কারন। মানব সেবার পাশাপাশি প্রতিনিয়তই করে থাকেন কন্ঠের সেবা। তাইতো আজ বাংলাদেশ টেলিভিশনের মত জায়গায় অবস্থান করে নিয়েছেন।

পিতার আর্থিক সংকটের কারণে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে আর উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার ভাগ্য হয়নি ছালমার। বিদ্যালয় থেকে স্থানয়ি সংগীত শিল্পী আব্দুর রাজ্জাক এর হাত সংগীত চর্চা শুরু করেন ছালমা। তার গান পরিবেশনে মাধ্যমে ইতিমধ্যেই উপজেলা থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছেন তিনি।

মানুষের কোনো বিপদের খবর শুনলেই ঝাঁপিয়ে পড়ে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে ছালমা। গান পরিবেশনের ফলে তার শৈল্পিক চাহিদা দিন দিনই বাড়তে থাকে। বেশিরভাগ বাউল সংগীত পরিবেশন করায় ‘বাউল ছালমা’ হিসেবে সুনাম অর্জন করেছেন। ২০২১ সালের ২১ জুন অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে বই প্রতীকে বিজয়ী হন তিনি। ২০২২ সালে রাজাপুর উপজেলা ও ঝালকাঠি জেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” বিষয়ের উপর শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়ে যান ছালমা। বাউল ছালমা নামে পরিচিতি লাভ করা ছালমা বেগমের গানে যেমন দক্ষতা তেমন সামাজিক বিভিন্ন ভালো কর্মকান্ডের কারনেও আলোচিত। অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলার কারনে আজকে তিনি হয়েছেন রাজাপুর উপজেলা ও ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ জয়ীতা। পেয়েছেন ২০২৩ সালের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে জেলার অপরাজিতা নেটওয়ার্ক’র সম্মাননা স্মারক। গান গেয়ে তিনি অর্জন করেছেন একাধিক সনদ ও সম্মাননা স্মারক। এছাড়াও নিজেকে সাবলম্ভী হিসেবে গড়ে তুলতে সেলাই, কৃষি কাজ, হাস মুরগী ও গবাদিপশু পালন, মাছ চাষ সহ একাধিক প্রশিক্ষণের সনদ আছে তার দক্ষতার ঝুলিতে।

গানের প্রতি তার টান এবং ভালোবাসা দেখে স্থানীয় সংগীতশিল্পী আব্দুর রাজ্জাক তাকে গান শেখানোর দায়িত্ব নেন। ছোটবেলা থেকেই সংগীতপ্রেমী হওয়ায় নিজেই অর্ধশতাধিক গান রচনা, সুর দেওয়া ও সংগীত পরিবেশন করে সুনাম অর্জনের পাশাপাশি গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল’সহ বিভিন্ন লেখকের লেখা প্রায় চার শতাধিক বাউল গানের মৌলিক শিল্পীর খ্যাতি অর্জন করে। গুরুর শিক্ষা পেয়ে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার জিতে নেন। এরপরে স্বমীর ইচ্ছা এবং প্রচেষ্টায় আজকে ছালমা বেগম এ পর্যন্ত এসেছেন। জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আমন্ত্রিত হয়ে বাউল,পল্লীগীতি, লোকগীতি, ভাওয়াইয়া, ছায়াছবি ও ফোক গান গেয়ে থাকেন ছালমা। যার কারনে আজ তিনি দেশব্যাপী বাউল ছালমা হিসেবে পরিচিতি অর্জনের সৌভাগ্য হয়। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতির অডিশনে চুরান্তভাবে উত্তীর্ণ হয়ে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews