1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র
শিরোনাম
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

খুলনায় আলোচিত নিখোঁজ রহিমা বেগমকে জীবিত উদ্ধার করেছে পুলিশ

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

খুলনা সদর প্রতিনিধি:
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টায় তাকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

রহিমা খাতুনের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা পুলিশের উপ কমিশনার উত্তর মোল্লা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে তিনি ফরিদপুর বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে সেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে এডিসি দৌলতপুরের নেতৃত্বে থানার ওসিসহ কয়েকজন পুলিশ অভিযানে যান। সেখানে গিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রহিমা খাতুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়িতে ছিলেন। কুদ্দুস মোল্লা সোনালী জুট মিলে চাকরীরত অবস্থায় রহিমা খাতুনের মহেশ্বরপাশার বাড়িতে ভাড়া ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। রহিমা খাতুনকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে মিডিয়ার মাধ্যমে সব কিছু জানানো হবে।

এর আগে শুক্রবার সকালে নিখোঁজ মা রহিমা বেগমের সন্ধানে ময়মনসিংহে যায় মরিয়ম ও তার পরিবারের সদস্যরা। সকালে কাপড় দেখে মায়ের লাশ দাবি করেছেন মরিয়ম। তবে পুলিশ বলেছিল ডিএনএ টেস্ট ছাড়া লাশ চূড়ান্ত শনাক্ত করা সম্ভব নয়।

এদিকে শনিবার রাতে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মাকে উদ্ধারের খবর পেয়েছি। আমার থেকে খুশি এই মুহূর্তে কেউ নেই। আমি এই মুহূর্তে খুলনা যাচ্ছি।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট নগরীর মহেশ্বরপাশা এলাকার বাড়ির সামনে থেকে রহিমা বেগম নিখোঁজ হয়-এ অভিযোগ তুলে তার মেয়ে আদুরি আকতার বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জন আটক হয়েছেন।

ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহ নিজের ‘নিখোঁজ’ মা রহিমা বেগম বলে ২২ আগস্ট ফেসবুকে স্ট্যাটাস দেয় তার মেয়ে মরিয়ম মান্নান। পরদিন ফুলপুর থানায় গিয়ে তিনি ছবি দেখে ও নিহতের পায়জামা দেখে ওই লাশ তার মায়ের বলে দাবি করেন মরিয়ম। তিনি লাশের ডিএনএর সঙ্গে তার ডিএনএ মিলিয়ে দেখারও আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews