1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

কোম্পানীগঞ্জে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় কাঁঠালবাড়ি গ্রামের ভুক্তভোগী আলফাত আলীর পুত্র রহমত উল্যাহ।
লিখিত বক্তব্যে বলা হয়, কাঁঠালবাড়ি গ্রামের জসিম উদ্দিনের সাথে তাঁরই আপন ভাই হাসান গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। হেলাল নামে এক যুবকের ডান হাতের কব্জি কাটা যায়।
এ ঘটনায় সোমবার রাতে ১৭ জনের নামোল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন হেলালের পিতা জসিম উদ্দিন।
মামলায় স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আমার পিতা আলফাত আলী, চাচা সিরাজুল ইসলাম ও বড় ভাই নবী হোসেনকে জড়ানো হয়। রাতেই আমার পিতাকে আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাঁঠালবাড়ির ঘটনাটি সম্পূর্ণ একটি পারিবারিক বিরোধ। এ ঘটনার সাথে এবং বাদি-বিবাদির সাথে আমার পিতা, চাচা, ভাই কিংবা পরিবারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে নিরীহ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতিসহ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কাঁঠালবাড়ি গ্রামের ইউপি সদস্য দেলোয়ার মাহমুদ জীবন, বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া চৌধুরী, আব্দুর রউফ, উসমান খাঁন, শফিকুল ইসলাম, ইসমাইল আলী, আব্দুল মালেক, মোবারক হোসেন, চাঁন মিয়া, হাশেম চৌধুরী, আব্দুল মন্নান, জসিম উদ্দিন, আল আমিন, আলী হোসেন, আমিনুল হক, হাফিজ উদ্দিনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews