কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় সিলেটের কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টা কোম্পানীগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
৯মাস থেকে ১৫ বছরের নিচে দেশের সকল ছেলে-মেয়ে কে টিকার আওতায় আনতে সরকারের এই কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান নয়ন,উপজেলা শিক্ষা অফিসার টিটু কুমার দে, থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সরকারি প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন , উপজেলা স্বাস্থ্য ইপিআই কর্মকর্তা ফারুক আহমদ,থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম সহকারী শিক্ষক হেলাল আহমদ প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।