1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ
শিরোনাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র

কাঠালিয়ার আমুয়ায় কলেজ ছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা, চারজন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয় নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে। হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- ছোনাউটা গ্রামের আলিম সিকদার, আবদুল মালেক, সিরাজ সিকদার ও মো. শাহজাহান।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২১ জুন কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান। গত মঙ্গলবার রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন করেন। একই ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ীর সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখেন।

এ খবর পেয়ে ফারুকের লোকজন আটক হোসেনকে ছাড়াতে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কলেজছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার পরপরই তিনজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews