1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

আত্মগোপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তা : ক্রিকেট টিমের পাক সফর না হওয়ার আভাস

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০৮ Time View

রাকিব হোসেন:

পলাতক ক্রিকেট বোর্ড প্রধান পাপন। আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার। লাঞ্ছিত সাকিব। যোগাযোগ করতে ব্যর্থ পাক বোর্ডের চূড়ান্ত হতাশা। পাকিস্তানের কাছে নিরাপত্তা দাবি করে, এখন স্বদেশেই অসুরক্ষিত বাংলাদেশ ক্রিকেট টিম। বাতিল হতে যাচ্ছে পাক সফর। বুধবার পাকিস্তানে পৌঁছনোর কথা বাংলাদেশ এ-টিমের কিন্তু পাকিস্তান বোর্ড হাজার চেষ্টা করেও বাংলাদেশ বোর্ড কর্তাদের নাগাল পায়নি। বুধবার বাংলাদেশ এ-টিম যে পাকিস্তানে পৌঁছচ্ছে না, সেটা এক প্রকার নিশ্চিত। ১১ আগষ্ট থেকে চারদিনের ম্যাচ খেলার কথা এ-টিমের। ১৭ আগস্ট পৌঁছনোর কথা বাংলাদেশ সিনিয়র টিমের। ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট প্রথম টেস্ট রাউলপিন্ডিতে। আগস্ট ৩০ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট করাচিতে। ২০১৯-২০ টেস্ট সিরিজের পর বাংলাদেশের এটাই ছিল বাংলাদেশের পাক সফর সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা বাংলাদেশ বোর্ডের কাছে বার্তা পাঠিয়েছেন, যত দ্রুত সম্ভব আপনাদের টিম রওয়ানা করিয়ে দিন। যদি পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে তাহলে টেস্ট সিরিজের পর পাকিস্তানেই কিছুদিন থাকতে পারবে বাংলাদেশের প্লেয়াররা। পাক সফর শেষে বাংলাদেশ টিমের ভারতে আসার কথা। ভারত সফরের আগে প্রস্তুতিতে যাতে কোনও সমস্যা না হয় সেটাও নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পাক বোর্ড। এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। দিন কয়েক আগেই পাকিস্তানে দলের প্লেয়ারদের নিরাপত্তা নিশ্চিত করতে সিকিউরিটি অফিসার সংগে নিয়ে যাবার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ বোর্ড। সফর জারি রাখতে মরিয়া পাক বোর্ড তাতে সম্মতি দিয়েছিল কিন্তু এই মুহূর্তে নিজদের দেশেই সুরক্ষা নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মুর্তজার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। কানাডায় সাকিবের উদ্দেশ্যে কটু মন্তব্য করে বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশীরা। শুধু তাই নয়, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন স্বয়ং আতঙ্কে আত্নগোপন করে আছেন। শোনা যাচ্ছে দেশত্যাগের চেষ্টা করছেন পাপন। এই পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে গিয়ে পাকিস্তানের বুকে টেস্ট সিরিজ আয়োজনের যে প্রস্তুতি নিয়েছিল পাক বোর্ড সেই চেষ্টা এখন ভেস্তে যাবার মুখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews