1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

অনুগল্প ‘বাবা’

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৫০ Time View

তাসমিয়া সাহজাবীন


এই ঘূর্ণিঝড়ের রাতেও তুমি মেয়ে দুইটারে একা রাইখা যাইবা? ওদের কাছে একটা রাত থাকা যায়না? মেহেদী হাসানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে উঠেলেন লাবনী বেগম। মেহেদী হাসান কিছু বললেন না! মাথা নিচু করে চুপচাপ হেঁটে গেলেন তার গন্তব্যে। রোদেলা এক দৃষ্টে তার বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো।

আজ নয় বছর হলো রোদেলার বাবা তাদের সাথে থাকেন না, ২য় বিয়ে করে তার ২য় স্ত্রী সন্তানের সাথেই থাকেন। ওরা ৩ ভাই বোন। মেহেদী হাসান ২য় বিয়ে করার পর থেকেই ওরা আলাদা থাকে। ওদের বাবা আসেন মাঝে মাঝে খোঁজ-খবর নিতে। আজ সকাল থেকেই ঘূর্ণিঝড় মোখামের হুশিয়ারি বার্তা চলছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ছোট বোন রুহি মাঝে মাঝেই বলে উঠে আমরা যদি আশ্রয়কেন্দ্রে যাইতাম। যদি আমাদের ঘর পানিতে ডুইবা যায়, বাবা কি খুঁইজা পাইবো আমাদের?

রাত ১২ টার পর থেকেই ঘূর্ণিঝড় মোখামের আভাস পাওয়া যাচ্ছে। বারবার কারেন্ট যাচ্ছে! মাইক নিয়ে রাস্তায় হুশিয়ারি ঘোষনা চলছে। বাহিরে পানিতে রাস্তা-ঘাট থৈ-থৈ করছে। আর একটু হলেই যেনো দরজা ঠেলে ঘরের ভেতর পানি ঢুকে যাবে। ওরা ৩ জন একটা রুমে দরজা জানালা বন্ধ করে আধো-আধো মোমবাতির আলোয় গুটিসুটি মেরে বসে আছি। একটু পর পর দমকা হাওয়া এসে জানালায় আছড়ে পড়ছে। বাতাসে গাছপালা উড়িয়ে নিয়ে আসছে টিনের চালে। খুবই বিকট শব্দে ঘর কেঁপে উঠছে। রুহি ভয়ে শক্ত করে মায়ের গলা জড়িয়ে বসে রইল।

রাত তখন ৩ টা… রুহি ঘুমিয়ে গেছে মায়ের কোলেই। বাতাসের তীব্র চাপের কারনে একটা মরা গাছ ভেঙে পড়লো টিনের উপর। টিন ফেটে ভিতরে ঢুকে গেছে গাছটা। ঝরঝর করে পানি নামা শুরু করলো, রুহি ভয়ে লাফিয়ে উঠলো। পানি দেখে কান্নাকাটি শুরু করলো! ধীরে ধীরে যখন পরিবেশ ঠান্ডা হলো তখন হঠাৎ করে রুহি বলে উঠলো- ‘আজ বাবা থাকলে ভয় লাগতো না’!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews