1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই
শিরোনাম
জুলাই পদযাত্রা ও পথসভায় সংবিধান সং/স্কার ও জুলাই হ/ত্যাকা/ণ্ডের বি/চারে/র দাবি ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর

শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ Time View

 

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:
বিশ্বের ঐতিহ্যবাহী সুন্দরবন আমাদের দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি কেবল একটি বন নয়; এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। উপকূল তথা সুন্দরবনকে বাঁচাতে এখনি পদক্ষেপ নিতে হবে এবং একই সাথে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়ে মানববন্ধন এবং বন বিভিাগের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সিডিও ইয়ুুুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় ও শিক্ষক এবং সাংবাদিক রনজিৎ বর্মণ এর সভাপতিত্বে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন,  রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা, রুবিনা পারভীন। বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন, এর মধ্যে অন্যতম অবৈধ বন উজাড় ও দখল, অবৈধ শিকার ও বন্যপ্রাণী নিধন, সুন্দরবন থেকে শামুক বিক্রি, বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহারের মাধ্যমে মাছ আহরণ, নদী ও খালে দূষণ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব। সুন্দরবন দিবস উপলক্ষে বক্তারা দাবিসমূহ উপস্থাপন করে বলেন যে, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।এছাড়া বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা, জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার করা, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং সকল সচেতনতা মূলক কাজে যুবদের সম্পৃক্ত করা, রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস স্বীকৃতি জানানোর আবেদন জানান। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম,আকরাম হোসেন, সামিরা নুমাইশা,  শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার , ফাতেমা খাতুন, রোশনি , নাজমা পারভীন, ফাহমিদা মিলন হোসেন, সুমন।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ পশ্চিম সন্দরবন বনবিভাগের সহকারি বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews