1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ডেস্কঃ

৫ নভেম্বর ২০২৫, কুমিল্লা:


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (BAIUST)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)” সফলভাবে সম্পন্ন হয়েছে। বাইউস্ট কম্পিউটার ক্লাব (BCC)-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে শুধুমাত্র বাইউস্টের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে।

৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় (Inter University Programming Contest – IUPC), এবং একই দিনে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন (Hackathon 2025), যা শেষ হয় ৪ নভেম্বর ২০২৫। ফেস্টের শেষ দিনে, ৫ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং কনটেস্ট (Prompt Engineering Contest) ও সমাপনী অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠিত হয় ক্যারিয়ার টক (Career Talk) এবং Preparing for the Job Field শীর্ষক একটি সেশন Catch Bangladesh এর উদ্যোগে , যা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও বাস্তব জ্ঞান অর্জনে বিশেষভাবে সহায়ক ছিল।

সমাপনীঅনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুন আহমেদ, ডিন সহযোগী অধ্যাপক গোলাম মোকতাদের নাঈম এবং বাইউস্ট কম্পিউটার ক্লাবের অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান।

মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “কম্পিউটার ক্লাবের এই আয়োজনের উদ্যম ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের যোগ্য করে তুলতে পারে।”

ফেস্টের সফল সমাপ্তির মাধ্যমে বাইউস্ট সিএসই বিভাগ আবারও প্রমাণ করেছে তাদের দক্ষতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি গভীর ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews