1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

ঝালকাঠিতে নেছারাবাদ দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ-মাহফিল শুরু

  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সোমবার আছরের নামাজরে পর থেকে শুরু হয়েছে নেছারাবাদ দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ-মাহফিল।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা ময়দানে এ মাহফিলে লাখ মানুষের জমায়েত হয়েছে। আগামীকাল বুধবার ফজরের নামাজের পরে আখেরি মোনাজাতের পরে মাহাফিল শেষ হবে। প্রথম দিনে উদ্বোধনী বয়ান করেন মাহফিলের সভাপতি কায়েদ সাহেব হুজুরের একমাত্র সাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী। দুই দিনব্যাপী মাহফিলে তিনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়াও তিনি সমাপনী বয়ান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন। মাহফিলে দেশ-বিদেশ থেকে কায়েদ ভক্ত আশেকানসহ লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিবেন। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে ৬৪ জেলার ভক্ত আশেকান মেহমানদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছে মাহফিল পরিচালনা কমিটি। ইতোমধ্যেই মাহফিলে ভক্ত আশেকান ও মেহমানদের আগমন শুরু হয়েছে। এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. গাজী শহিদুল ইসলাম জানান , ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৫টি প্যান্ডেল। আগত মেহমানদের সেবায় ৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। নেছারাবাদে প্রবেশের সড়কটি মাহফিল চলাকালে যানবাহনমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিথিদের মেহমানদারীর দায়িত্বে থাকা নেছারাবাদ জিনাতুন্নেছা ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইছহাক আমীন বলেন, দূর-দূরান্ত থেকে আগত মেহমানদের গাড়িবহর পার্কিংয়ের জন্য ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। মাহফিলকে ঘিরে জেলা জুড়ে সাজসাজ রব বিরাজ করছে। মাহফিলে উপমহাদেশের বুযুর্গ-ওলী, দার্শনিক ও মুজাদ্দেদ হযরত কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত দরবার শরীফে দেশবরেণ্য শিক্ষাবিদ-মুহাক্কেক ওলামায়ে কেরামগণ বয়ান করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews