1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপের’ দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লোহাগড়ায় সাংবাদিক কাজী আশরাফের দাফন সম্পন্ন সড়ক দূ/র্ঘট/নায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ নি/হ/ত লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু
শিরোনাম
লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপের’ দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লোহাগড়ায় সাংবাদিক কাজী আশরাফের দাফন সম্পন্ন সড়ক দূ/র্ঘট/নায় নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ নি/হ/ত লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১

জঙ্গি হামলার ভয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

এশিয়ান এক্সপ্রেস ডেস্ক : লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর সিলেটসহ সারা দেশের ৬৮ কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কারা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগারেও কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেট কারা সূত্রে জানা গেছে, সম্প্রতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা স্বাক্ষরিত একটি চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই চিঠিতে রয়েছে সুনির্দিষ্ট বেশ কিছু নির্দেশনা। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শহরতলির বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে কারারক্ষী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি স্ট্রাইকিং ফোর্স। স্ট্রাইকিং ফোর্সের সদস্য ও কারারক্ষীদের পরানো হয়েছে বুলেটপ্রুফ জ্যাকেট এবং তাদের কাছে দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্র। এছাড়াও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিনই সিলেট কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা য়ব্যবস্থার খোঁজ-খবর রাখছেন।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে  জানান, আমাদের কাছে কারা অধিদপ্তরের চিঠি আসার পরপরই আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। বর্তমানে প্রধান ফটকসহ কারাগারের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগের চাইতে দ্বিগুণ কারারক্ষী রাখা হয়েছে। আগের গঠন করা স্ট্রাইকিং ফোর্সও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। জেল সুপার আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি কোনো কয়েদির স্বজন টাকা বা জামা-কাপড় দিতে আসেন তবে সেই টাকা, মালামাল এবং নিয়ে আসা লোককে তীক্ষ্মভাবে তল্লাশি করে সবকিছু গ্রহণ করা হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেল সুপারের কাছে একটি উড়োচিঠি আসে। ওই চিঠিতে কারাগারে আটকে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় তাদের সহযোগী জঙ্গিরা। চিঠির পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেও একই হুমকি দেয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়। কারা অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেটসহ সারা দেশে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews