1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭০ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল্যবান মেহগনি গাছ শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত বিধি উপেক্ষা করে কর্তন এবং সেই গাছের কাঠ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন মিয়ার বিরুদ্ধে।

অভিযোগের পক্ষে গাছ কাটার ভিডিও ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের ভিডিও বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করা হলে তিনি বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের সময় বিদ্যালয়ের ভবনের পেছনে থাকা দুই থেকে তিনটি বড় মেহগনি গাছ শ্রমিক দিয়ে কেটে ভ্যানে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে গাছগুলো কোথায় নেওয়া হয়েছে, কী পরিমাণ কাঠ পাওয়া গেছে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে—সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো হিসাব প্রকাশ করেনি বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদকের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন শ্রমিক বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছ কেটে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের ভিডিও বক্তব্যেও দাবি করা হয়েছে, গাছ কাটার বিষয়ে এলাকাবাসী বা সংশ্লিষ্টদের কিছু জানানো হয়নি এবং গাছের কাঠেরও কোনো হিসাব দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ৫ জানুয়ারি ২০০৩ সালের পরিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে গঠিত কমিটির অনুমোদন, গাছের মূল্য নির্ধারণ এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে সেই বিধি অনুসরণ করা হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে মৌখিকভাবে তিনি বলেন, পরিচালনা কমিটির রেজুলেশনের ভিত্তিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের স্বার্থে গাছ কাটা হয়েছে। গাছ বিক্রি করা হয়নি; বরং বিদ্যালয়ের প্রয়োজনেই ওই কাঠ দিয়ে টেবিল-চেয়ার তৈরি করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাছ কর্তনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে গঠিত কমিটির কোনো অনুমোদন বা রেজুলেশন নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি সত্যিই গাছের কাঠ দিয়ে টেবিল-চেয়ার তৈরি করা হয়ে থাকে, তাহলে সেগুলো বিদ্যালয়ে প্রদর্শন এবং গাছ কর্তন ও কাঠ ব্যবহারের সম্পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হোক। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাজাদা এর সাথে যোগাযোগ করার চেস্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews