1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র
শিরোনাম
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২-০১ মিনিটে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

এমপির পক্ষে পুস্পার্ঘ অর্পণে অংশ নেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, বিশেষ সহকারী শেখ রুহেল আহমদ, হোসেন মনসুর, নাহিদ চৌধুরী প্রমুখ। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্ব-স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

প্রশাসনের পুস্পার্ঘ অর্পণ শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘটনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ সম্পন্ন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কর্মধা চেয়ারম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক মিন্টু দেশওয়ারা ও মাহফুজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরেন্দ্র কুমার সিংহ প্রমুখ। সভাশেষে কুলাউড়া শিল্পকলা একাডেমীর সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুলের সঞ্চানলায় বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে কুলাউড়া শিশু একাডেমী আয়োজিত ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ: দা:) মো. আবুল বাসার এর পরিচালনায় প্রতিবন্ধি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে ৩০ জন শিশুদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews