1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

উপকূলের বেড়িবাঁধ রক্ষার গাছ কেটে করা হচ্ছে বাঁধ

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার উপকূলের বেড়ি বাঁধ রাক্ষায় গাছ ও বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধ করার অভিযোগ।

এছাড়া মূল বাঁধের গোড়া থেকে মাটি নিয়ে দেওয়া হচ্ছে বাঁধের উপর। স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে এস্কেভেটর মেশিন দিয়ে।যে কারণে বাঁধের পাশ দিয়ে সু্ন্দরবনের গড়ে উঠা ছোট বড় সকল গাছ কেটে দেওয়া হচ্ছে। বাঁধের গোড়া থেকে মাটি নিয়ে করা হচ্ছে বাঁধের কাজ।

সম্প্রতি ইয়াসের পরে ত্রাণ ও দূযোগ মন্ত্রনালয়ের জরুরী বাজেটে উপকূলের শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ানের গাবুরা,পদ্মাপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ,কৈখালীর ২৩টি ঝুঁকিপূণ বেড়িবাঁধের মেরামতের কাজ শুরু করে দূযোগ ও ত্রাণ মন্ত্রনালয় প্রাপ্ত ঠিকাদারা। কিন্তু স্থানীয় কোন ব্যক্তিদের অবহিত না করে নিজের মত করে কাজ করছে ঠিকাদাররা।দূযোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে দেখভালের জন্য লোক নিয়োগ দেওয়া হলেও তারা সুর মিলাচ্ছে ঠিকাদারদের সাথে। এদিকে পাউবো কর্মকর্তাদের দাবি আমাদের কথা  তোয়াক্কা না করে নিজেদের মত করে কাজ করে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায় এস্কেভেটর মেশিন দিয়ে বেড়িবাধের পাশ দিয়ে থাকা সকল গাছ কেটে ফেলা হয়েছে। মুন্সীগঞ্জ সিংহড়তলী গ্রামের জিয়াউর রহমান (৫০) বলেন, বেড়িবাঁধ ঠিক করতে এসে বাঁধ রক্ষার গাছ কেটে দিয়ে বাঁধ দিচ্ছে। ঝড় আসলে গাছ বাঁধ রক্ষা করত কিন্তু যেভাবে ভেকু মেশিন দিয়ে চরের গাছ কাটা হচ্ছে তা দিয়ে বাঁধ দেওয়ার দরকার ছিল না। অলোক মন্ডল বলেন, যেভাবে গাছ কেটে বাঁধ দেওয়া হচ্ছে ঝড় আসলে বাঁধ আবার ভেঙে যাবে।

বুড়িগোয়ালিনী চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, সব চেয়ে দু:খের বিষয় এই যে আমাদের স্থানীয় সরকারকে না জানিয়ে একাজ গুলো করছে। অনেক প্রত্যাশার পরে উপকূলে বাঁধের কাজ শুরু হয়েছে কিন্তু যে ঠিকাদারা কাজ করছে তারা কাজের সিডিউল না দিয়ে কাজ করছে।এছাড়া বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধ দেওয়া হচ্ছে এটা টেকসই হবে না।বিশেষ করে বাঁধ রক্ষার যে গাছ রয়েছে তা এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় গাছ গুলো কেটে ফেলা হচ্ছে। এবিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে দেখার অনুরোধ জানান।

পাউবোর সেকশান অফিসার মাসুদ রানা জানান, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।আমরা তাদের কে বিভিন্ন ভাবে তাগিদ দিলেও তারা আমাদের কথা নিচ্ছে না। গাছ কাটার বিষয় বলেন, বাঁধের গোড়া থেকে মাটি কাটা নিষেধ এবং বাঁধ রক্ষার গাছ কাটা নিষেধ করা হলেও ঠিকাদারের লোকজন শুনছে না।তাদের মত তারা কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews