1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির
শিরোনাম
খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর

জেএনএনপিএফ-এর বিবৃতি: নরসিংদীতে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও শাস্তির দাবি

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৪ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা হাসপাতালে গর্ভবতী এক নারীর সঙ্গে আপত্তিকর ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এই বিষয়ে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা প্রদানকালে গর্ভবতী ওই নারীর সঙ্গে অশোভন ও অশালীন ভাষায় কথা বলেন ডা. সুমন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এনেস্থেশিয়া দেওয়ার সময় তিনি এ ধরনের মন্তব্য করেন। এ সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও।

সংগঠনটির দেওয়া বিবৃতিতে বলা হয়, চিকিৎসার মতো সংবেদনশীল পরিবেশে এ ধরনের আচরণ শুধু অনৈতিকই নয়, বরং রোগীর মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এ ধরনের হয়রানির শিকার হন, তাহলে তা স্বাস্থ্যসেবার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা রোগীর মানসিক নির্যাতনের শামিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।

এছাড়াও, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি মমতাজ আরা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews