নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ভাতিজা মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অরাজনৈতিক সামাজিক সংগঠন “সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র” প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ।
আজ শুক্রবার ২০২৫ ইং সকাল ১০.৩৫ মিনিটের সময় মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শোকবার্তায় সেলিম আহমেদ, লিটন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।