1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ
শিরোনাম
কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ 

লোহাগড়া ইউপি আ’লীগের উদ্যোগে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪২ Time View

অনুষ্ঠিত জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি:

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কালনা বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

এতে সভাপতিত্ব করেন লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাঃ নাজমিন খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাদ রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব মুসল্লী প্রমুখ। লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল শিকদার বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় খুনিদের মুল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর রহমত ও মানুষের অশেষ ভালোবাসার কারণে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি। এ সময় লোহাগড়া ইউপি সদস্য মোঃ রতন শেখ, মহিলা ইউপি সদস্য মোসাঃ রেক্সোনা বেগম, মহিলা ইউপি সদস্য মোসাঃ রিনা বেগমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগি সংগঠনের নেতারা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews