1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ
শিরোনাম
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

সিলেট -৪ আসনে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণাকে স্বাগত জানিয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট -৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ঢাকায় জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সমর্থকেরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি থানাবাজারস্থ নিজস্ব কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী আকবরের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. উসমান খা।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ মেম্বার, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আছিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আশরাফ রহমত, মো. আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু আল হেলাল, মো. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, জেলা তাঁতি দলের সদস্য নবী হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল পাশা, ৪নং ওয়ার্ড (কাঁঠালবাড়ি-রাজারখাল) বিএনপির সাধারণ সম্পাদক মো. মরম আলী, ৫নং ওয়ার্ড (ঢোলাখাল-লম্বাকান্দি-বাঘারপাড়) বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত খা প্রমুখ।
বক্তারা বলেন, “সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমান ও মহাসচিবসহ সকল নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে বিজয়ী করব।”
বক্তারা আরও বলেন, “আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই আমরা কোনো আনন্দ মিছিল করবো না। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”
উল্লেখ্য, এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাকিম চৌধুরী। তাদেরকে ঘিরেও এলাকায় ছিল আগ্রহ ও আলোচনা। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে প্রার্থী হন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অন্য প্রার্থীরা মাঠে সরব ছিলেন। এ নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেটিও সম্পন্ন হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews