1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় কলস প্রতীকের পক্ষে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র (কলস প্রতীকের) প্রার্থী মো. মনিরুল ইসলাম।

সদ্য বহিস্কৃত লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার মন্ডল, সদ্য বহিস্কৃত নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন, সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদ্য বহিস্কৃত
পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, নড়াইল জেলা মৎস্যজীবি দলের সভাপতি মিলন ঘেষ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও কলস প্রতীকের হাজার হাজার সমর্থক ও নেতাকর্মীরা এ জনসভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম বলেন, আমি নড়াইল-লোহাগড়ার মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি নড়াইল-লেহাগড়ার আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস লোহাগড়াবাসী কলস প্রতীকে ভোট দিয়ে লেহাগড়ার তৃণমুল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থনে কলস প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

জনসভায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বতন্ত্র কলস প্রতীকর প্রার্থী মো. মনিরুল ইসলামের হাজার হাজার সমর্থকরা পৃথক পৃথক মিছিল নিয়ে উপস্থিত হন। এতে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক সমর্থকরা অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং জনসমুদ্রে পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews