1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজারহাটে দুর্বৃত্তের দেয়া গরম পানিতে ঝলসে গেল মা ও শিশু সন্তান

  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৭০ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্বৃত্তের ছুড়ে দেয়া ফুটন্ত গরম পানিতে ঝলসে আহত হয়েছেন বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূ ও তার আড়াই বছরের শিশু সন্তান সিদরাতুল ইসলাম সাফিক।

এ ব্যাপারে সোমবার ২৪মে রাতে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে আহত মা ও শিশু সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার এবং তার শিশু সন্তান সিদরাতুল ইসলাম সাফি গত ২২ মে শনিবার তীব্র গরমের কারণে সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে বসে ছিলেন।
এসময় টিনের বেড়ার বাইরে থেকে কে বা কারা গরম ফুটন্ত পানি তাদের শরীরের উপর ছুঁড়ে দেয়। এসময় মা ও ছেলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে পুড়ে যায়।
তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বিউটি আক্তারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার ছেলের ডান হাত, পা এবং পেট ঝলসে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, এই বিষয়ে ২৪মে সোমবার আহত গৃহবধূর স্বামী একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews