1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বিশ্বনাথে আমন রোপনে ব্যস্ত চাষীরা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩০৯৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

আমন রোপনের এখন ভরা মৌসুম। আষাঢ়-শ্রাবন থেকে শুরু করে ভাদ্র- আশ্বিনের প্রথমার্ধ পর্যন্ত আমন রোপনে ব্যস্ত সময় কাটাবেন কৃষকেরা। প্রাকৃতিক পরিবেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন রোপনের কাজ শেষ করার এক ধরনের পণ নিয়ে মাঠে আছেন কৃষককূল। ইতিমধ্যে ভারী বৃষ্টি উপেক্ষা করে বীজতলা থেকে চারা সংগ্রহ করে আমন রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে কৃষকদের। উপজেলা জুড়ে রোপা আমনের আবাদ লক্ষ্য মাত্রা পুরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছে উপজেলা কৃষি অফিস। বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৩২৩০ হেক্টর জমি। ইতিপূর্বে উপজেলা ঘুরে দেখা চিত্র ও কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে ২ হাজার হেক্টর জমি আমন আবাদ হয়েছে বলে জানা গেছে। বন্যা কিংবা প্রাকৃতিক কোন ক্ষতির সম্মুখিন না হলে আবাদকৃত রোপা আমন থেকে মোট ৩৫০৬৯ মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে জানা গেছে এবার আমন উৎপাদনে দেশী জাতের আমন সহ হাইব্রীড ও উপসী জাতের ধান আবাদ করছেন কৃষকেরা। হাইব্রীড জাতের মধ্যে রয়েছে এরাইজ, ধানী গোল্ড, ব্রাক ১০ ও ২০। উপসী জাতের মধ্যে আছে বিনা ৭, ১১, ১৭, ও ২৬। বিআর ১১,২২,২৩। ব্রি ধান ৩২, ৩৩, ৩৪, ৪১, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৭১, ৭৫, ৯০ ও ১০৩ জাত। স্থানীয় জাতের মধ্যে রয়েছে জরিসাইল, ময়নাসাইল, কালোজিরা, হাসিম ও বেরুইন জাতের ধান। বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, আমন রোপনের বিষয়টি উপজেলা কৃষি দপ্তর থেকে তদারকী ও কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। আমনের রোগবালাই দমনে এবং যথাযথ পরিচর্চার প্রতি কৃষকদের সচেতন থাকার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews