1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২১ Time View

নরসিংদী প্রতিনিধি:

দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন-এর ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন নরসিংদীর গৃহবধূ স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার। সোমবার দুপুরে নরসিংদী শহরের কাউড়িয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

জানা গেছে, তাহমিনা আক্তার গত ২১ এপ্রিল নরসিংদী শহরের বাজির মোড়স্থ ওয়ালটন প্লাজা শোরুম থেকে ১.৫ টন ক্ষমতার একটি এসি ক্রয় করেন। যার মূল্য ছিল ৬৬ হাজার ৩০০ টাকা। আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সারাদেশে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।

পুরস্কারপ্রাপ্ত তাহমিনা আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি কখনো ভাবিনি একটি এসি কিনে এত বড় পুরস্কার জিতব। এটি আমার জন্য অবিশ্বাস্য এক আনন্দের মুহূর্ত। এই অর্থ আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।”

অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের প্রসারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।  আমিন খান বলেন, “দেশীয় প্রতিষ্ঠানগুলো যদি এভাবে গ্রাহকদের উৎসাহিত করে, তাহলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ওয়ালটনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়াবে।”

ক্রিকেটার তাসকিন আহমেদ  বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উৎসাহিত করে এবং দেশীয় শিল্পকে এগিয়ে নেয়। আমি সবাইকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষেরাও আয়োজনটির প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শুধু ক্রেতাদের আনন্দ দেয় না, বরং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, শিল্পখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং দেশীয় পণ্যের প্রসার ঘটাতে ওয়ালটন নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং চিফ ডিভিশনাল অফিসার মাকসুদ আলম।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews