1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্বনাথে একবছরে দুইবার সোনাপুর বিদ্যালয়ে চুরি বিশ্বনাথের সিডস অফ সাদাকা’র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অম্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্লাটফর্ম তৈরী অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উপজেলা পর্যায় বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় বাছাই পর্বের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, ক্রীড়াবিদ দীলিপ চক্রবর্তী, আব্দুল্লাহ আল ফারুক লেবু, বিপ্লব কুমার সাহা, প্রলয় কুমার ভৌমিক, মোঃ রমজান আলম পলাশ, তবিবুর রহমান, উত্তম কুমার বিশ্বাস, বীথি খানমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, বুধবার দিনব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল,ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট ৮ টি ইভেন্টের যাচাই-বাছাই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আয়োজন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews