1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বাঁচতে চায় কাশেম ফারাজী

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ Time View

এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
রোগের অসহ্য যাতনায় কাতর। ঠিক মত খেতে পারেন না, ঘুম নেই বহু রাত। কথাও বলতে পারেন না স্পষ্ট ভাবে। তবু ভাংগা ভাংগা কথায় যে টুকু বুঝালেন – বাঁচতে চান তিনি। আরও কিছু দিন। আদরের সন্তানদের মাঝে। সুখ -দুঃখ ভাগাভাগি করে থাকতে চান পরিবারের সাথে।
বলছি কাশেম ফারাজীর (৫৮) কথা। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই (৮নং ওয়াড) গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে।
৬ মাস আগে কাশেম ফারাজীর মুখের ডান গালে ছোট্ট একটি ফোঁড়া ওঠে। দিনে দিনে তা রূপ নেয় টিউমারে। ঢিলেঢালা ভাবে চলতে থাকে চিকিৎসা। নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্তা কাশেম ফারাজীর উপার্জনেই চলতো তার ৫ সদস্যের পরিবারের যাবতীয় খরচ। আর পরিবারের কর্তা হওয়াতে বাকিদের কিভাবে ভাল রাখা যায় সেই ভাবনাই ভাবতে হত তাকেই। যা আয় রোজগার হয় তা ছেলের লেখা পড়া আর সাংসারিক খরচ মেটাতেই শেষ। দিনশেষ জমা বলতে কিছুই থাকে না তার। বসতভিটার ৫ শতাংশ জমি ছাড়া নেই কোন আবাদি জমি। দিন এনে দিন খাওয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থ্যতায় জটিল সমস্যা দেখা দেয় পরিবারটিতে। এদিকে সঠিক চিকিৎসা না করায় টিউমার রূপ নেয় ক্যান্সারে। ভয়ঙ্কর ক্যান্সার দিনে দিনে কাশেম ফারাজীকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন প্রয়োজন দ্রুত সঠিক চিকিৎসার। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন ৭০ থেকে ৮০ হাজার টাকা যা জোগাড়ের সামর্থ নেই কাশেম ফারাজী কিংবা তার পরিবারের।
এলাকাবাসী রফিকুল খন্দকার ও মকছেদুল হক বলেন, অসুস্থ্য ফারাজীর চিকিৎসার খরচ তার পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব না। আমরা গ্রামবাসীরা মিলে কিছু টাকা জোগাড় করেছি। কিন্তু তাতেও তো হচ্ছে না। আরও আর্থিক সহযোগীতা দরকার। ইউপি সদস্য মজিবর রহমান ও মফিজুল ইসলাম বলেন, অসুস্থ্য ফারাজীর সুস্থ্যতার জন্য কয়েকটি থেরাপি দিতে হবে। তার চিকিৎসার খরচ যোগাতে আমরা সকলের কাছে আর্থিক সহযোগীতা চাচ্ছি।
এ বিষয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন, আমি ব্যক্তিগত ভাবে তার চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়েছি।পরিষদ থেকেও নগদ অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ফারাজীর চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews