1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ
শিরোনাম
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী মনিরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি ও তার সহযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মাদ আব্দুল সালামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মাদ আব্দুল সালামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, যুবদলের শাহাদাত কবীর রুবেল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীর পক্ষ থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থীর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন,“দেশ এক ক্রান্তিকাল পার করছে। আমরা নড়াইলের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি নড়াইল-২ আসনের আপামর জনতাকে সঙ্গে নিয়ে  একটি‘ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ নড়াইল‘গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সুষ্ঠ  নির্বাচন হলে এই আসনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews