1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ
শিরোনাম
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদকে ফুলেল সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচছায় বরণ করে নিয়েছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত
ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুতে পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপির প্রায় ৫ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এরপর উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদকে নিয়ে ব্যান্ডপার্টি সহকারে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্হানীয় মানুষজন হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে হিমসিম খেতে হয়। এরপর মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইলে পৌঁছায় এবং শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

নড়াইলবাসীর উদ্দেশ্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে , ইনশাল্লাহ।
পথসভায় ড. ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন দীর্ঘ ১৫ বছর বিএনপির সঙ্গে যুগাপৎ আন্দোলনে রাজপথে থেকেছি নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে সহযোগিতা করেছি। হাইকোর্ট থেকে নড়াইলের বিএনপির নেতাকর্মীদের বিনা টাকায় জামিন করিয়েছি। আমি নড়াইল বাসির কাছ থেকে কিছু নিতে আসেনি বরং আমি দিতে এসেছি। নড়াইলের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এর উন্নয়ন করব। নড়াইল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নিত করব। নড়াইল থেকে বেকার সমস্যার সমাধান করব। আপনারা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে নড়াইল ৯৪ এই দুই নং আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews