1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ
শিরোনাম
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

নড়াইল–১ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী গাজী মাহাবুয়াউর দোয়া ও সমর্থন প্রত্যাশা, তুঙ্গে গণসংযোগ

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (কালিয়া–নড়াগাতী-নড়াইল সদর আংশিক ) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মরহুম মেজর গাজী আশরাফ উল আলমের সুযোগ্য ভাতিজা, তরুণ আইনজীবী এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান ইতোমধ্যেই প্রচার–প্রচারণা ও গণসংযোগে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী পরিচিত।

গাজী পরিবার নড়াইলের সমাজসেবা, শিক্ষা, রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে।
তার সেজো চাচা গাজী মনিরুজ্জামান নিয়ামত ছিলেন ৭ নং জয়নগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান। দায়িত্বশীলতা, উন্নয়ন, জনগণের কল্যাণ ও মানবিক সেবার জন্য তিনি স্থানীয় জনগণের কাছে ছিলেন আস্থার প্রতীক।
এডভোকেট ইমরানের পিতা গাজী আকরামুজ্জামান স্বাস্থ্য বিভাগের একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও সেবার মানসিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

এই পরিবারিক উত্তরাধিকারকে ধারণ করে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান শৈশব থেকেই আদর্শ, শৃঙ্খলা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে বেড়ে উঠেছেন। তার সঙ্গে কথা বললে গ্রামের অনেক মানুষ বলেন—“গাজী পরিবারের সন্তানরা সবসময় মানুষের পাশে থাকে। ইমরানও তেমনই শালীন, মার্জিত ও ভদ্র। এলাকার মঙ্গল চাইতেই তিনি রাজনীতিতে আসেছেন।”

নড়াইল–১ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে গভীর রাত—তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, খোঁজ-খবর নিচ্ছেন, সমস্যার কথা শুনছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন।
পথসভা, বাজার সফর, মোড়ের চায়ের দোকানে আড্ডা, উঠান বৈঠক, মসজিদ–মন্দির সংলগ্ন আলোচনাসভা, দোয়া মাহফিল—সবখানেই তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

চর, গ্রাম, পাড়া–মহল্লা—যেখানে যাচ্ছেন, স্থানীয় মানুষের ভিড় জমছে। বিশেষ করে তরুণ ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকে বলছেন—
“শিক্ষিত, তরুণ, পরিশ্রমী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন প্রার্থীকে আমরা খুঁজছিলাম। ইমরান ভাই সেই প্রত্যাশা পূরণ করছেন।”

নড়াইল–১ আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ঘনবসতিপূর্ণ গ্রাম, বাজার, চৌরাস্তাসহ জায়গায় জায়গায় তার সমর্থনে রঙ–বেরঙের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড শোভা পাচ্ছে।
অনেকে এটি নির্বাচনী উৎসবের আগাম বার্তা হিসেবে দেখছেন।

পথচারীরা বলছেন—
“নতুন নেতৃত্বের সন্ধান চলছে। ইমরানের প্রচার প্রচারণা গোছানো, সুন্দর এবং মানুষের কাছে পৌঁছে গেছে।”

এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান বলেন—
“৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে। আর নড়াইল–১ আসন বাঁচবে মানুষের ঐক্য, উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে। আমি নড়াইলের সন্তান হিসেবে এই এলাকা ও এর মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন—
“শিক্ষা, কৃষি, সড়ক–যোগাযোগ, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য হ্রাস, নারী ও যুবসমাজের কর্মসংস্থান—এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কাগজে–কলমে নয়, মাঠে–মাটির উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”

তার ধারাবাহিক গণসংযোগে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ–উদ্দীপনা বাড়ছে। বহুদিন পর এ আসনে একজন ভদ্র, শিক্ষিত, পরিশ্রমী এবং নতুন প্রজন্মের নেতা হিসেবে তাকে গ্রহণ করছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

কৃষক, দিনমজুর, নারী সংগঠন, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক–শিক্ষার্থী—সবাইই বলছেন—
“পরিবর্তনের সময় এসেছে। এলাকার উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের জন্য ইমরান ভাই ভালো নেতা হবেন।”

জাতীয় পার্টির তরুণ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের কেন্দ্রীয় ফোরামেও সুনাম অর্জন করেছেন। নড়াইল–১ আসনে তার জনপ্রিয়তা বৃদ্ধিও দলের জন্য ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নড়াইল–১ আসনে নির্বাচনী মাঠ এখন প্রাণচঞ্চল। এই পরিবর্তন–উন্নয়ন ও নতুন নেতৃত্বের প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান)।
গাজী পরিবারের ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও জনসেবার মনোভাব তাকে আরও এগিয়ে নিচ্ছে।

নির্বাচন ঘনিয়ে এলে এই প্রচারণা আরও বেগবান হবে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews