1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ
শিরোনাম
প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

দেশে সন্ত্রাস ও দূর্নীতি নির্মুল না হওয়া পর্যন্ত জামায়াত থামবে নাঃ অধ্যাপক আব্দুল হান্নান

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

দেশ সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন থামবে না। জামায়াতে ইসলামী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। স্বাধীনতার ৫৪ বছরেরও শোষণ মুক্ত, অভাব অনটন আর মানুষের অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ গড়ে ওঠেনি। সর্বশেষ ১৫ বছর দেশ একটি কারাগারে রূপান্তর ছিল। কোটি কোটি মানুষ মুক্তি ও পরিবর্তন চেয়েছে। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে মুক্তির আলোকবর্তিকা হিসেবে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। জুলাই বিপ্লবে হাজার হাজার জীবনের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশের সকল প্রকার সন্ত্রাস দূর্নীতি প্রতিরোধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জামায়াতের সংগ্রাম চলমান থাকবে এমন বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, সিলেট ২ (বিশ্বনাথ – ওসমানী নগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ে বিশ্বনাথ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক  মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি এসময় আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অন্তবর্তী সরকার এবং নির্বাচন কমিশন যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবে। দেড় যুগ পর ভোটাররা নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এমন প্রস্তুতি রাখবে তাঁরা। নির্বাচনী আমেজ এবং জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন নিশ্চিত করবে সরকার এমনটি আশা করি।

এসময় তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার রাস্তা, নিরাপদ পানির অভাব, চিকিৎসা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন আমি এই দুই উপজেলা মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো সমাধানের জন্য কাজ করব, দল আমাকে এই আসনের দায়িত্ব নিতে পাঠিয়েছে। 

নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার,  উপজেলার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার পথে কোনো ঝুঁকি, কিংবা প্রতিবন্ধকতা রয়েছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি এটা মনে করি না। আমরা রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাসী। নির্বাচনে অংশ নেবে অন্যান্যা দলের নেতৃবৃন্দের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। 

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি মোঃ মতিউর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুস সোবহান, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান, জামায়াত নেতা হাফিজ মোহাম্মদ আলী। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এস.  পি সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মোঃ ছালেক উদ্দিন,  এস এ সাজু, বিজয় কর্মকার, সংবাদকর্মী নিজামুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews