1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র
শিরোনাম
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

কুড়িগ্রামে পি আই ওর উপর হামলা দুই ছাত্রলীগ নেতা আটক

  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের টাকা বিতরণের সময় প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুই ছাত্রলীগ নেতারা হলেন— রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও একই ইউনিয়নের ছাত্রলীগকর্মী আব্দুর রহমান বিশ্বাস। গত রাতে জুয়েলকে ও সকালে রহমানকে আটক করা হয়েছে।’

রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোর নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা গতকাল দুপুরে তার ওপর হামলা চালায়। পরে কয়েকজন সহকর্মী ও গ্রাম পুলিশ আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। গত রাতেই আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’
তিনি আরও বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের ওপর পুরো দায়িত্ব না দিয়ে আমি নিজে উপস্থিত থেকে নিয়ম-নীতি অনুসারে শৃঙ্খলার সঙ্গে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে।’
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আকবর হোসেন হিরো। তিনি বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়নি। আমরা তাকে জনরোষ থেকে উদ্ধার করেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।’
উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘পিআইও দুপুরের মধ্যে টাকা বিতরণ শেষ করতে তাড়াহুড়ো করছিলেন। তাতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয়।’
ঘটনার সময় ইউনিয়ন পরিষদ ভবনে ছিলেন চেয়ারম্যান কামরুল আলম বাদল। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি রুমের ভেতরে ছিলাম। হৈ চৈ শুনে বাইরে বের হয়ে শুনি প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।’
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নবিরুল ইসলাম বলেন, ‘সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া খুবই দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনবে।’
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান আরও বলেন, ‘প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews