1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আর্থসামাজিক প্রেক্ষাপটে যৌতুকের ভয়াবহতা

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪২০ Time View

লেখকঃ সমুজ আহমদ সায়মন

বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যৌতুক একটি ভয়াবহ চর্চিত প্রথা।যৌতুক প্রথার কারণে বাংলাদেশে প্রতিবছর অনেক নারীকে নিপীড়ন ও নির্যাতন ভোগ করতে হয়।নারীদের জয়গান গাইতে গিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন,
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
মানব সভ্যতার সূচনালগ্ন থেকে আজকের এ উত্থানের পেছনে নারীর যে অবদান রয়েছে তা বর্তমান যৌতুক নামের কালপ্রথায় অবমূল্যায়িত হচ্ছে।
বর্তমানে যৌতুক ভয়াবহ ব্যাধির মতো বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে যৌতুকের শিকার হচ্ছে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো।কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়া মানেযেন সেই পরিবারে অভিশাপ নেমে আসা।কন্যাসন্তান জন্ম দেওয়া অর্থ হলো, সারাজীবন তার ভরণপোষণ বহনের পরও বিয়ে দেওয়ার সময় যৌতুকের করালগ্রাসে পিতামাতার সঞ্চিত ধনের সবটুকু বিসর্জন।
নারীর শিক্ষাগত যোগ্যতা, সৌন্দর্য ও গুণাবলী যতই থাকুক না কেন,যৌতুক দিতে না পারলে স্বামীর পরিবারে তার কোনো মূল্যই থাকেনা।কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের অর্ধেক মূল্যে বিচার করা হয়।ধনী পরিবারগুলি এ অভিশপ্ত প্রথাটিকে বাংলাদেশের মর্মমূলে গেঁথে দিচ্ছে।তারা তাদের কন্যাদের বিয়ে দেওশার সময় পাত্রপক্ষ না চাইলেও অনেক সময় কন্যার সঙ্গে নানারকম উপটৌকন দিচ্ছে।যার ফলে সমাজের সর্বস্তরে এ প্রথাটিকে সংস্কৃতিতে পরিনত হয়েছে এবং দরিদ্রদেরও যৌতুক দিতে বাধ্য করা হচ্ছে। এখনো পত্রিকার পাতা খুললেই দেখা যায়,প্রতিদিনই কোনো না কোনো নারী যৌতুকের বলি হচ্ছে।পাষন্ড স্বামী অথবা তার পরিবার হয়তো কারো গাঁয়ে এসিড ছোঁড়ে মারছে আবার পিটিয়ে মেরে ফেলে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করছে।
সমাজের এ ঘৃণ্য প্রথাকে প্রতিহত করতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।এজন্য পুরুষদেরই এগিয়ে আসতে হবে সবার আগে।তাদের বুঝাতে হবে,তাদেরও বোন আছে, তাদের ঘরেও কন্যাসন্তান হবে।আজ সে যদি যৌতুক নিয়ে কোনো পরিবারকে সর্বস্বান্ত করে,ভবিষ্যতে তাকেও এমনই করে নিঃস্ব হতে হবে।তাই যৌতুক প্রথার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন করে তুলতে হবে এবং আইনের স্বচ্ছ প্রয়োগ থাকতে হবে।এছাড়া কোনো নারী যৌতুকের শিকার হলে স্থানীয় প্রশাসন ও মানবতাবাদী সংগঠনকেও সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। নারীকে সমাজের দৃষ্টিতে পণ্য না ভেবে মানুষের মর্যাদায় স্বীকৃতি দিতে হবে।তাই আসুন আমরা সবাই মিলে এই সামাজিক প্রথার বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তুলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews