1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র
শিরোনাম
১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

বড়লেখায় সাইফুর হত্যা মামলার অন্যতম আসামী জয়নাল কে আদালতে প্রেরণ

  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি জয়নাল উদ্দিনকে (৫৫) পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। এর আগে মামলার এজাহার নামীয় আসামি বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের আব্দুল আহাদের ছেলে। গ্রেপ্তার আসামি জয়নাল উদ্দিন পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে সর্বপ্রথম ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচারণা চালায়। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে শ্বাসরোধে হত্যা উঠে আসায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে।

সাইফুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান বলেন, ‘গ্রেপ্তার জয়নাল মামলার সন্দেহভাজন আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ক্লু উদঘাটনের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান তাকে গ্রেপ্তার করেন।

জয়নাল উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews