1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

খুলনায় এবার ঈদের প্রধান ৩টি জামাতই হবে মসজিদে

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর প্রেক্ষিতে সারাদেশের ন্যায় খুলনাতেও এবার ঈদ-উল-ফিতরের প্রধান ৩টি জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক মহামারী প্রাদুর্ভাবের প্রেক্ষিতে মসজিদে জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে ধর্মমন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনাবলি কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আজ (বৃহস্পতিবার) সকালে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে টাউন হল মসজিদে। সেখানে সকল আটটা, নয়টা এবং ১০টায় পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনার জেলা ও মহানগরের অন্যান্য মসজিগুলোতেও মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৃথক পৃথক সময়ে একাধিক জামাত অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা মহামারীর কারনে সরকার ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ঈদের ভাবগাম্ভীর্য বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উদযাপনের ক্ষেত্রে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুম্মার দিনগুলোতে খুদবার সময় ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে মুসল্লীদের কাছে তুলে ধরার জন্য তিনি ইমামদেরকে অনুরোধ করেন।

উল্লেখ্য এবছর ঈদ-উল-ফিতর উদযাপনে গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয় ১২ দফা নির্দেশনা জারি করে।
যার মধ্যে রয়েছে ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাত অনুষ্ঠান করা, মসজিদে কর্পোট বিছানো যাবে না, নামাজের পূর্বে মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে, নিজ নিজ বাসা থেকে ওজু করে আসতে হবে। আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরতে হবে। নির্ধারিত শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে।
শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো পরিহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews