1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
শিরোনাম
বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পর্যটনকেন্দ্রের উন্নয়ন ও বড় ঘাট নির্মাণসহ বিভিন্ন দাবি

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরের পর্যটন ব্যবস্থাপনা, নৌকা মাঝিদের বিভিন্ন সমস্যা ও পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোলাগঞ্জের পানশী রেস্টুরেন্টে সাদাপাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতি এ সভার আয়োজন করে।

কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আনোয়ার সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি শাহাব উদ্দিন।

সাদাপাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির সভাপতি আইনুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, সাবেক সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ, ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ডালিম ও দুলা মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাদাপাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম উদ্দিন ও সহসভাপতি জাবেদ আহমেদ। এছাড়া সাদাপাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ তজমুল আলী, সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মইন উদ্দিন, মাসুক মিয়া, কালা মিয়া, নাজিম উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভোলাগঞ্জ সাদাপাথর সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পর্যটনকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ও নৌযান ব্যবস্থাপনা আরও আধুনিক করা প্রয়োজন।

এ সময় নৌকা মাঝিদের পক্ষ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বড় আকারের নৌকা ঘাট নির্মাণ, পর্যটকদের চলাচল ও নৌযান ব্যবস্থাপনা সহজীকরণসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ঘাট ও পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হলে একদিকে পর্যটকদের ভোগান্তি কমবে, অন্যদিকে স্থানীয় নৌকা মাঝি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ আরও বাড়বে।

সভায় সাদাপাথর পর্যটনকেন্দ্রের সার্বিক পরিবেশ, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয়ভাবে জড়িত নৌকা মাঝি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এসব সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল বাশার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews