1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভোরে লোহাগড়া থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। কর্মসুচি শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৭ টায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ ও ডিসপ্লে, শহীদদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় লেহাগড়ায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা ফায়ার সার্ভিস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

পরে কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সালাম গ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা,লোহাগড়া থানায় ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফকির ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews