জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায়
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ৬২.১০% পাশের হার নিয়ে উপজেলায় সবার শীর্ষে রয়েছে।
চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৫৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৯ জন জিপিএ ৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ১০৭ জন। পাশের হার শতকরা ৬২.১০ শতাংশ। ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীরা ভীষণ খুশি।
লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ বলেন, আমার শিক্ষকগন পড়াশোনা ও ক্লাসের প্রতি খুবই আন্তরিক,
দক্ষ ও জ্ঞানী। তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ
রেজাল্ট সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমার কলেজের শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় ভালো করে সেজন্য আমরা তাদের ওপর বিশেষ নজর দিয়েছি এবং এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।
ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন বলেন, যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করেছে তাদের অধিকাংশই পাশ করছে। আমরা শিক্ষকরা অধ্যক্ষ স্যারের নির্দেশনা মোতাবেক নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান করি। এটা সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাফল্য।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।