1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদ (জিওপি) মো. নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো.শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস), ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews