1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

লোহাগড়ায় রোকেয়া দিবসে সংবর্ধনা পেলেন ৫ অদম্য নারী

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ২ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে, ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, সমাজসেবক সৈয়দ খায়রুল আলম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সালেহা রহমান, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান বিশ্বাস প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।

এ অনুষ্ঠানে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারী সম্মাননা পেয়েছেন। পাঁচ ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচ অদম্য নারী হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার লোহাগড়া সরকার পাড়া গ্রামের বাসিন্দা সালেহা রহমান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার সিংগা গ্রামের বাসিন্দা ওয়াসিমা আক্তার, সফল জননী নারী উপজেলার রাজুপুর গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা রহমান, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী উপজেলার গোপিনাথপুর গ্রামের শরিফা খানম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী উপজেলার মরিচ পাশা গ্রামের মোছাঃ রেশমা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews