1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্ধোধন

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ
প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়

প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, লোহাগড়া উপজেলা যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রূপক মুখার্জি, লোহসগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক সৈয়দ খায়রুল আলমলোহাগড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, খামারীব মোঃ আফসার হোসেন প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

এর আগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
শেষে সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews